Kushtia Kulfi Malai - কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই

ID:13
Price
BDT780.00 Per Kilogram
Quick Overview
কুষ্টিয়ার কুলফি মালাই গ্রাম খ্যাত কয়া/খয়া ইউনিয়নে একজন বর্ষিয়ান কুলফি কারিগরের হাতে প্রস্তুতকৃত।
দুধ ,চিনি এবং এবং এলাচ গুঁড়ার মিশ্রণে এই মালাই তৈরি হয়।
একমাত্র আমরাই দিচ্ছি সরাসরি কুষ্টিয়া থেকে উৎপন্ন কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই।
আমাদের কুলফি মালাই স্বাদে-ঘ্রাণে অপূর্ব।
আমরা আপনাকে দিব ১০০% ভেজালমুক্ত কুষ্টিয়ার কুলফি মালাই এর নিশ্চয়তা ।

❌ এই পণ্যটি সাময়িক সময়ের জন্য ঢাকার বাইরে ডেলিভারী বন্ধ আছে।
Item in Cart
BDT
x
1
100% Authentic
Fast Delivery
Easy Payment

কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই (Kushtia Kulfi Malai)

কুষ্টিয়ার কুলফি মালাই বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের একটি বিখ্যাত খাবার। এই কুলফি মালাই এর উৎপত্তি মুঘলদের হাত ধরে। পরবর্তীতে কুষ্টিয়ার একজন বিখ্যাত ময়রার হাত দিয়ে এই কুলফি বাংলাদেশে আসে। এবং কুষ্টিয়া জেলার মাধ্যমে সারা বাংলাদেশ ছড়িয়ে পড়ে।। এই মালাইয়ের স্বাদের কারণে এটি সারা দেশের মধ্যে বিখ্যাত।

এর মূল উপাদান গরুর খাঁটি দুধ, চিনি এবং এলাচ। অনেকেই কিচমিস, ডিম, কলা, বাদাম, বরফ প্রভৃতি ব্যবহার করে এটি বানিয়ে থাকে।

মালাইয়ের প্রস্তুত প্রণালী কিছুটা এরকম:

  • প্রথমে একটি পাত্রে দুধ দিয়ে বেশি আঁচে নেড়ে ফুটিয়ে নিতে হবে। 
  • এরপর দুধ শুকিয়ে অর্ধেকটা হয়ে এলে ঠান্ডা করতে হবে।
  • এরপর পরিমাণ মতো চিনি এবং এলাচ গুঁড়া মেশাতে হবে।
  • এরপর  ঠাণ্ডা করে সাধারণ তাপমাত্রায় এনে কুলফির আকার নিজের পছন্দমত দেওয়া যাবে।
  • এরপর মালাইয়ের মাঝবরাবর ভেতরে কাঠি ঢুকিয়ে দিয়ে পুরোপুরি ঠাণ্ডা করতে করলে এই মালাই প্রস্তুত হবে।

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ও শিলাইদহ ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষ বংশ পরম্পরায় এ কুলফি মালাই তৈরির সঙ্গে জড়িত।

আমাদের থেকে কেনো ক্রায় করবেন?

  • একমাত্র আমরাই দিচ্ছি সরাসরি কুষ্টিয়া থেকে উৎপন্ন কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই।
  • আমাদের কুলফি মালাই স্বাদে-ঘ্রাণে অপূর্ব।
  • আমরা আপনাকে দিব ১০০% ভেজালমুক্ত কুষ্টিয়ার কুলফি মালাই এর নিশ্চয়তা ।
No reviews yet

Be the first to share your experience with this product!